শেখ জামাল (আবির)-কে আহ্বায়ক ও ফয়সাল আলম সোহেল-কে সদস্য সচিব করে এনডিইএ’র ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার সুরক্ষা, কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায় এবং দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট ‘ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স- এনডিইএ’ (NDEA)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে।

গত ১২ জুন (২০২৬) সংগঠনের সাময়িক কেন্দ্রীয় কার্যালয় (রুপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে প্রকৌশলী মোঃ শেখ জামাল (আবির)-কে আহ্বায়ক এবং মোঃ ফয়সাল আলম সোহেল-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। ১ বছর মেয়াদি এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন।

সংগঠনের শীর্ষ পদের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন মজুমদার এবং প্রকৌশলী ফারুক হোসাইন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: প্রকৌশলী আলী আশরাফ এবং প্রকৌশলী খাইরুল কবির সীপু।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে ১০ জন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ১৭ জন প্রকৌশলী ও কারিগরি ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জন্য আলাদা ‘বিভাগীয় সম্পাদক’ পদায়ন করা হয়েছে। একই সাথে কমিটিতে বড় একটি অংশকে সংগঠক ও সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে মোট ১০১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি সাজানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এনডিইএ একটি সম্পূর্ণ স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। রাষ্ট্রের পুনর্গঠনে সামগ্রিক অবদান রাখার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রয়োজনীয় সংস্কার, এর বিস্তার এবং অবহেলিত কারিগরি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের মৌলিক অধিকার ও ন্যায্যতা আদায়ে এই জোট কাজ করবে। একই সাথে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন অসংগতির বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত এই আহ্বায়ক কমিটি।

Related Articles

Back to top button