বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেওয়ার তথ্য নেই

বাংলাদেশে আরাকান আর্মি প্রধান চিকিৎসা নিচ্ছেন—গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।”

সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর ফলে সীমান্তের ওপারে থাকা বাংলাদেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান জানান, সরকার পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তিনি বলেন, “সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা সতর্ক রয়েছি এবং নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।”

Related Articles

Back to top button