মুজিব সংবিধানের পাহারাদার হবেন না সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে দিল্লির স্বার্থ রক্ষা করতে সংবিধান বানিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সেই সংবিধান সংশোধন করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি সরকারকে ‘মুজিব সংবিধানের’ পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার পরামর্শ দেন।

বুধবার রাতে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে মাদকসহ আটকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। এছাড়া এনসিপির জনসভায় বিভিন্ন স্থানে হামলা, ডিম-ইটপাটকেল নিক্ষেপ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাধার সৃষ্টি করা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করা হলে সবাইকে লাঠি হাতে প্রস্তুত থাকার আহ্বান জানান এই এনসিপি নেতা।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবিরের সভাপতিত্বে সমাবেশে সারজিস আলম, আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

Related Articles

Back to top button