দেশের বাজারে কমলো সোনা ও রুপার দাম

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সকালে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোনার নতুন দর (ভ্যাটসহ):

  • ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (গতকাল ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা)।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।

Related Articles

Back to top button