অস্ত্রসহ আটক যুবদল নেতা দল থেকে বহিষ্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ আটক হওয়ায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে কক্সবাজার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় আয়াত উল্লাহ হুমাইনীকে পদসহ দলের প্রাথমিক সদস্য পদ ও সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ১৪ জুলাই লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক হন তিনি।

Related Articles

Back to top button