৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা কার্যক্রমে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‍্যাব ও সিআইডি যৌথভাবে অংশ নেবে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে পিকেট ও ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

ডিএমপি জানায়, গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্য এবং জনসমাগমপূর্ণ স্থানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি করা হবে।

যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রয়েছে এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন।

Related Articles

Back to top button