প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা


নীলফামারীতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে রংপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মায়ের জানাজায় উপস্থিত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার মা রওশন আরা আগের রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশি নিরাপত্তায় ৫ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় রংপুর জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। উল্লেখ্য, একাধিক মামলার আসামি শাহিদ মাহমুদকে ২০২৫ সালের সেপ্টেম্বরে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।



