সাদা শাড়িতে নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তাঁর সাম্প্রতিক ফটোশুটে আবারও সামাজিক মাধ্যমে ভক্তদের সাড়া ফেলেছেন।

সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুকে অফ-হোয়াইট শাড়িতে সজ্জিত ১১টি ছবি পোস্ট করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

ছবিগুলোতে মিমের পরনে ছিল অফ-হোয়াইট শাড়ির সাথে সবুজ পাথরখচিত নেকলেস, ম্যাচিং কানের দুল ও আংটি। খোলা চুলে দেওয়া ভিন্ন ভিন্ন পোজ এবং রূপের আভিজাত্যে মুগ্ধ হয়ে অনুসারীরা নানা প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

উল্লেখ্য, মিমকে পর্দায় সর্বশেষ দেখা গেছে গত জুনে চরকিতে মুক্তি পাওয়া কাজী আসাদের ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। এ ছাড়া গত কোরবানির ঈদে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে বড় পর্দায় কাজ করেছিলেন তিনি।

Related Articles

Back to top button