প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে রোববার দলটির প্রধান অভিজিৎ দীপকে দেশের যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

জুলাই মাসে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে নয়াদিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসব্যাপী আন্দোলন চালিয়েছিল সিজেপি। সেই আন্দোলনের মুখে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে এবং সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু হওয়া মামলা প্রত্যাহারসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিলে ২৫ জুলাই কর্মসূচি স্থগিত করা হয়।

তবে সিজেপির নেতাদের দাবি, আন্দোলন শেষ হওয়ার পর নরেন্দ্র মোদি সরকার তাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করেনি। আদালত বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের তালিকা সরকার প্রকাশ করেনি এবং নিট কেলেঙ্কারির কারণে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকেও কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। এসব প্রতিশ্রুতি থেকে সরে আসা দেশের যুবসমাজের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’র শামিল উল্লেখ করে দ্রুত দাবি না মানলে ফের দেশব্যাপী প্রতিবাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button