নিজের বাগানের সতেজ ফসলে উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া আহসান


অভিনয়ের পাশাপাশি নিজের আঙিনায় সবজি আবাদ করে প্রশংসায় ভাসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের বাড়ির বাগানে নিয়মিত শাকসবজি, ফল ও ফুল চাষ করে আসা এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর খেতের সদ্য তোলা ফসলের কিছু ছবি ভাগ করে নিয়েছেন।
ফেসবুক পোস্টে দেখা যায়, তাঁর নিজের হাতে ফলানো দুটি বড় ওল কচু, পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও তাজা পদ্মফুলসহ বৈচিত্র্যময় ফসল। ক্যাপশনে জয়া লিখেছেন যে তিনি নিজ হাতে এই ওল কচু লাগিয়েছিলেন এবং কলার মোচা দিয়ে একটি ক্রিসপি সালাদ বানানোর পরিকল্পনা করছেন। নিজের ঘরের রান্নার জন্য বাজারমুখী না হয়ে নিজস্ব বাগানের প্রাকৃতিক উপায়ে উৎপাদিত ফসল ব্যবহারের এ প্রচেষ্টা ভক্তদের মাঝে বেশ মুগ্ধতা ছড়িয়েছে।
কাজের দিক থেকে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ভারতীয় সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’তে, যা দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।




