জনসাধারণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনসাধারণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।


রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভারের নামা বাজার মহল্লায় একটি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নির্মূল প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণ ও বোঝার পরই এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী খাদ্যের বিষয়ে অত্যন্ত সচেতন এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

গুদাম পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button