চট্টগ্রামে গাড়ি ভাঙচুরের দায়ে গণপিটুনির পর পুলিশে সোপর্দ মানসিক ভারসাম্যহীন যুবক

চট্টগ্রামের কর্ণফুলীতে সড়কে চলন্ত যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় চালকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় চট্টগ্রাম-আনোয়ারা সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবক স্থানীয়ভাবে ‘গণেশ’ নামে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে লাঠি নিয়ে ওই যুবক চলন্ত অটোরিকশায় ভাঙচুর চালাচ্ছেন। এ সময় হামলা থেকে বাঁচতে গিয়ে একটি অটোরিকশা উল্টে যায়। চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিষ্ঠ হয়ে স্থানীয় অটোরিকশা ও টেম্পু চালকরা তাকে ধরে মারধর করে পুলিশে খবর দেয়।

কর্ণফুলী থানা পুলিশ জানায়, খবর পেয়ে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button