মধুপুরে গাঁজাসহ আটক যুবলীগকর্মী, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মধুপুরে পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক যুবলীগকর্মীসহ মোট তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজার চুনিয়া সরকারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতিক সরকার (৩৬) নামের এক যুবলীগকর্মীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আতিক ওই এলাকার লেবু সরকারের ছেলে এবং আউশনারা ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় সদস্য। তবে অভিযানের সময় মজনু মিয়া ও হান্নান সরকার নামের আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন।

অপরদিকে, একই এলাকার আউশনারা মোটেরবাজার এলাকায় চালানো আরেকটি পৃথক অভিযানে ২ কেজি গাঁজাসহ আনসার আলী ও জয়নাল আবেদীন নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুর হক জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিদের রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button