নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর রুহুল আমিন চেয়ারম্যান বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রান্নার পর সন্তানকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

হৃদয়বিদারক বিষয় হলো, ২০২২ সালেও একই পরিবারের ১৪ মাস বয়সী আরেক সন্তান পানিতে পড়ে মারা গিয়েছিল। মাত্র কয়েক বছরের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে চরম শোকের মাতম চলছে। সেনবাগ থানার ওসি জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Related Articles

Back to top button