এনআরবিসি ব্যাংক ও বিকাশের সমঝোতায় সহজ হলো প্রবাসী আয় গ্রহণ

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছাতে এনআরবিসি ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


গত বুধবার (১৯ আগস্ট) এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটিতে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এই সমঝোতার ফলে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে পাঠানো প্রবাসীর রেমিট্যান্স মুহূর্তে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে জমা হবে। ড. তৌহিদুল আলম খান জানান, এই অংশীদারিত্ব ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তির পরিসরকে আরও বিস্তৃত করবে।

Related Articles

Back to top button