চট্টগ্রামে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশুরা হলো— বরকল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মুবিনের ভাতিজা আলাপ হোসেন এবং ভাগনে মো. রায়হান। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুফাতো ভাই।

স্বজনরা জানান, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলার সময় সবার অগোচরে শিশু দুটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে নিখোঁজ শিশুদের খুঁজতে গিয়ে স্বজনরা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন। উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button