যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ইতোমধ্যে তিনি প্রয়োজনীয় সংখ্যক লেবার পার্টির আইনপ্রণেতার সমর্থন প্রায় নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির আইনপ্রণেতাদের বিপুল সমর্থন পাওয়ায় কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নিয়োগ প্রায় নিশ্চিত হয়ে গেছে। তিনি যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

বার্নহ্যাম বলেন, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই তিনি লেবার পার্টির ৪০৩ জন সংসদ সদস্যের মধ্যে ৩২২ জনের সমর্থন পেয়েছেন। ফলে আর মাত্র একজন লেবার আইনপ্রণেতার সমর্থন পেলেই তার অবস্থান নিশ্চিত হবে।

নিজের প্রার্থিতা ঘোষণা করে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বার্নহ্যাম বলেন, ‘সবকিছু এখন খুব বাস্তব মনে হতে শুরু করেছে।’

লেবার পার্টির নেতৃত্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী বৃহস্পতিবার। আগামী শুক্রবার বার্নহ্যামকে আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বার্নহ্যাম ৩২৩টি মনোনয়ন পেয়ে গেলে স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিযোগিতায় প্রয়োজনীয় ৮১টি সমর্থন জোগাড় করা অন্য কোনো প্রার্থীর পক্ষে সম্ভব হবে না।

Related Articles

Back to top button