নতুন নাটক ও হিট সিক্যুয়েল নিয়ে ফিরছেন পাকিস্তানি তারকা ইয়ুমনা জায়েদি

পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী ইয়ুমনা জায়েদি ছোট পর্দায় ফিরছেন একগুচ্ছ নতুন প্রজেক্ট নিয়ে। ‘তেরে বিন’ নাটকে ‘মীরব’ চরিত্রে অভিনয় করে উপমহাদেশজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী এবার পুরোনো ও নতুন জুটির সমীকরণে দর্শকদের চারটি বহুল প্রতীক্ষিত নাটকে চমক দিতে যাচ্ছেন।

১. ক্যাফে ফিরাক

একটি ইরানি পরিবারের প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া এই নাটকে ইয়ুমনার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন আহাদ রেজা মীর। শীঘ্রই নতুন এই জুটির নাটকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২. তেরে বিন ২

ব্লকবাস্টার ‘তেরে বিন’-এর দ্বিতীয় কিস্তিতে আবারও মীরব ও মূর্তাসিম চরিত্রে ফিরছেন ইয়ুমনা জায়েদি ও ওয়াহাজ আলী। সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ও সিরাজ-উল-হকের পরিচালনায় নাটকটির কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।

৩. লায়লা মজনু

আইড্রিম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং হাসিব হাসানের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই নাটকে ইয়ুমনার সাথে বিলাল আব্বাস খানের অভিনয় করার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কাস্টিং নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৪. পারিযাদ ২

জনপ্রিয় নাটক ‘পারিযাদ’-এর সিক্যুয়েলের প্রাক-প্রযোজনার কাজ শুরু হয়েছে। লেখক হাশিম নাদিমের রচনায় এই সিক্যুয়েলে ইয়ুমনা জায়েদি ও আহমেদ আলী আকবরের হিট জুটিকে পুনরায় ফিরিয়ে আনার আলোচনা চলছে।

Related Articles

Back to top button