ফরিদপুরে এস,এ,কে,আজাদের মিথ্যাচারের বিরূদ্বে সংবাদ সম্মেলনের

শাহাদাৎ হোসাইন (ইমরান): এস,এ,কে আজাদ (সাবেক খাদ্য পরিচালক) সংবাদ সম্মেলনে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ফলবলহীন, তঞ্চকীকতায় পূর্ণ ও মনগড়া বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করা হয়।গত ০৪ জানুয়ারী আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলনে মিথ্যা বানোয়াট বক্তব্য দেন তিনি।তার মিথ্যা বক্তব্যের বিরুদ্বে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামের মরহুম ইদ্রিস শেখের ছেলে আলী আকসাদ ঝন্টু।
সোমবার ৭ (জানুয়ারি) সকালে আলফাডাঙ্গার রেড চিলি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এসময় স্থানীয় জনতা ও বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া, অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আলী আকসাদ ঝন্টু বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কুমতলবে আমাকে নিয়ে বানোয়াট বক্তব্য দিয়েছি। যা আমার জন্য বিব্রতকর ও মানহানিকর। আমি এস,এ,কে আজাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি এস,এ,কে আজাদের দুর্নীতির তথ্য তুলে ধরে বলেন, তিনি একজন দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু এই সমাজের শত্রু। ছাত্র জনতার আন্দোলন হয়েছিল হাজারো রক্তের বিনিময়ে। দুর্নীতিবাজ নির্মূলের যে অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীন হলেও আজাদের মত দুর্নীতিবাজরা, ফ্যাসিবাদের দোসরা এখনো বড় একটি চেয়ার দখল করে আছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি বলে আমার বিরুদ্ধে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাকে সমাজের মানুষের কাছে ছোট ও হ্যাঁও প্রতিপন্ন করার চেষ্টা করছেন।আমি দুর্নীতিবাজ এস কে আজাদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও কোর্টে মামলা দাখিল করেছি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।
এ সময় তিনি আরোও উল্লেখ করেন, জমি কেনা বাবদ এক কোটি টাকার মধ্যে পঁচিশ লক্ষ টাকা নগদ ও পঁচাত্তর লক্ষ টাকা চেক প্রদান করি (চেক নাম্বার CDD ৬৪৮২৩১২ রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখা) ফরিদপুর।চেকের টাকা নগদ পরিশোধ করলে চেকটি ফেরত দেওয়ার কথা হয়।গত ২০/০৭/২০২৪ তার চেকের সমুদয় টাকা নগদ পরিশোধ করে চেক ফেরত চাইলে তিনি দুই দিন পর দিবে বলে তালবাহানা শুরু করেন। আজ পর্যন্ত চেকটি ফেরত দেওয়া হয়নি। চেকটি ফেরত না পেয়ে তিনি আইনজীবীর পরামর্শ নিয়ে চেক উদ্বারের স্বার্থে নালকোন্ডের ৯৮ ধারায় আদালতে মামলা দায়ের করেন।বর্তমানে মামলাটি চলমান আছে।
ঝন্টু বলেন, আমার বিরুদ্ধে এস কে আজাদের আনিতো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। তিনি উপস্থিত গণমাধ্যমকে জানান আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আজাদ সরকারি কর্মকর্তা হয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন।তার সম্পদের খোঁজ দুদক অনুসন্ধান করলে থলের বিড়াল বের হবে। এছাড়া তার বিরূদ্বে এলাকার বিভিন্ন লোকের নির্যাতনের শিকারের অভিযোগ রয়েছে।
আলী আকসাদঝন্টু আরও জানান, ২ কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে আমাকে ফ্ল্যাট এবং জমি বুঝে দিচ্ছে না দীর্ঘদিন ধরে। আমি তার কাছে টাকা এবং ফ্ল্যাট চাইতে গেলে বিভিন্ন রকম হুমকি ধামকির উপর রাখে। এমত অবস্থায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি এর সুষ্ঠু সমাধান দাবি করছি।
উল্লেখ্য,৪ঠা জানুয়ারি আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের এস কে আজাদ নামের অবসরপ্রাপ্ত খাদ্য পরিচালক সংবাদ সম্মেলন করে আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে। পাল্টা সংবাদ সম্মেলন করেন আলী আকসাদ ঝন্টু।



