মধুপুরে শালবন রক্ষায় স্থানীয়দের সাথে বেলা’র আলোচনা সভা

টাঙ্গাইলের মধুপুরে শালবন সংরক্ষণ, পরিবেশগত অধিকার রক্ষা ও বন রক্ষায় করণীয় নিয়ে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার পীরগাছা থাংয়ানিয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে সভা দুটি অনুষ্ঠিত হয়।

সভায় বন সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ, পরিবেশগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বন রক্ষায় আইনি ও সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আদিবাসী কালচারাল ফোরামের (এসিডিএফ) সভাপতি অজয় এ মৃ’র সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বেলার বিভাগীয় প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল কুবি।

এ সময় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সহ-সভাপতি প্রবীণ চিসিম, সাংবাদিক মোঃ লিটন সরকার, মেহেদী হাসান বকুলসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button