উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, আগামী জুনের আগেই ইউপি নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত ইসির

জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি জানান, একইসঙ্গে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, “জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি অবাধ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।”

স্থানীয় সরকার নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি স্পষ্ট জানান, বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে আগামী জুনের আগেই ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে পরীক্ষার কারণে নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বন্যা এবং শিক্ষাবর্ষের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতে সুবিধা হয়, সেভাবেই সময়সূচি সাজানো হচ্ছে।

তিনি জানান, নভেম্বর-ডিসেম্বর জুড়ে পরীক্ষা, ফেব্রুয়ারি মাসে পবিত্র রোজা এবং এরপর এসএসসি ও এইচএসসি পরীক্ষার কারণে টাইট শিডিউল রয়েছে। স্টাফ লেভেল ও সাচিবিক পর্যায়ের প্রস্তুতি শেষ করে ইসি কমিশন বৈঠকে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইসি তার আগের অবস্থান থেকে পিছিয়ে এসেছে—এমন গুঞ্জন ভিত্তিহীন দাবি করে সানাউল্লাহ বলেন, আগের বিষয়টি ছিল কেবলই প্রাক-প্রস্তুতিমূলক পরিকল্পনা, কমিশন বিন্দুমাত্র সরে আসেনি

Related Articles

Back to top button