বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে নিজেদের সব দূতাবাস ও কনস্যুলেটে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের কোনো মার্কিন কূটনৈতিক মিশনে আপাতত ভিসা প্রার্থীদের নতুন কোনো সাক্ষাৎকার নেওয়া হবে না।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক ও ভিসা প্রদানকারী কর্মকর্তাদের বিশেষ বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষণের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা না হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কর্মকর্তাদের এমনভাবে তৈরি করা হবে যাতে তারা মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে—এমন ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করে ভিসা দেওয়া থেকে বিরত থাকেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে প্রথম এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, আবেদনকারীদের ইতিমধ্যে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ইমেইল পাঠিয়ে জানানো হয়েছে যে তাদের পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হবে।

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কড়াকড়ি অভিবাসন নীতি গ্রহণ করেছেন। নথিপত্রহীন বিপুলসংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ফিলিস্তিন সমর্থক অবস্থান কিংবা ইসরায়েলের বিরুদ্ধে মত প্রকাশের মতো রাজনৈতিক কারণেও ভিসা ও গ্রিনকার্ড বাতিল করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিনের বৈধ বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

Related Articles

Back to top button