ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি


ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে।
রাতের আঁধারে দুর্বৃত্তরা বিদ্যুতের সংযোগ তার, ছাদে থাকা এসির তার এবং এসির আউটডোর ইউনিটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চুরির ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।




