বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের নিয়োগ পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘ট্রাফিক অফিসার’ পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে আজ সকাল থেকেই টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই বন্দর কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো তথ্য অনুসরণ করার অনুরোধ জানিয়েছে



