গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাবের সিপিএসসি-এর এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখেন। দুপুর সোয়া ২টার দিকে খুলনা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কোথা থেকে বা কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button