মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের বেশ কিছু এলাকায় শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে।

আজ সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমুদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ পরিচালিত হবে। এই উন্নয়নমূলক কাজের জন্যই উক্ত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গাজীপুর ডিভিশনের আওতাধীন—জয়দেবপুর, নাওজোর ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর, মির্জাপুর

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উল্লিখিত এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এর আশেপাশের এলাকাগুলোতেও ওই সময়ে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেশার) বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

Related Articles

Back to top button