প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের

জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ছয় মাসের আলটিমেটাম ও চ্যালেঞ্জ গ্রহণ করে বিদ্যুৎ সমস্যার সমাধান পরিকল্পনা প্রস্তাব করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বনানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলোকে ছয় মাসের মধ্যে জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।

এর প্রেক্ষিতে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ নিজের প্রতিক্রিয়া ও সমাধান প্রস্তাব জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, সমাধান ইতোমধ্যেই টেবিলে আছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্প (৩০ দিন), মধ্য (৬–১৮ মাস) ও দীর্ঘমেয়াদি নিয়ে মোট ১৫ দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন।

মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদের সদস্য থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কাছে এসব তথ্য না পৌঁছানোকে লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের সমাধান নিয়ে আলোচনার জন্য বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত ‘মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫’ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।

এই কাঠামোয় রাষ্ট্রীয় কোষাগারের টাকা ছাড়াই বেসরকারি উৎপাদক সরাসরি শিল্প ভোক্তার কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারে। তিনি প্রশ্ন তোলেন, ছয় মাস পর জনগণ জানতে চাইবে সমাধানের অভাবে নাকি ক্ষমতার অপব্যবহারের কারণে দেশ অন্ধকারে ছিল।

Related Articles

Back to top button