আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত মদপান করে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।


শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় বিষাক্ত মদপানের পর মুসা (৩৬) ও লোকমান (২২) নামে দুই যুবক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে লোকমানও মারা যান।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, ঢাকা মেডিকেলে লোকমানের মৃত্যু অতিরিক্ত মদপানের কারণেই হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে মুসার পরিবার বিষয়টি অস্বীকার করে স্বাভাবিক মৃত্যুর দাবি করায় আসল কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button