৩৪ দিনে শাহজালালের মাজারের দানবক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের পাঁচটি দানবাক্স ও তিনটি ডেগ প্রায় ৩৪ দিন পর খুলে মিলেছে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।


টাকা ছাড়াও এতে পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ, ১ ভরি ২ আনা রুপা এবং ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। শনিবার সকালে সিসিক প্রশাসকের উপস্থিতিতে ডেগ ও বাক্সগুলোর সিলগালা খুলে গণনা শেষে সন্ধ্যায় এ হিসাব ঘোষণা করা হয়।

টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি নজরানা হিসেবে ভক্তদের দেওয়া গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি আনতে একটি নীতিমালা তৈরির কাজ চলছে।

শিগগিরই কমিটি সেটি চূড়ান্ত করলে ভবিষ্যৎ দানবাক্সের অর্থ একই নিয়মে পরিচালিত হবে।

সিসিকের তদারকিতে এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়েছিল। শনিবার ৩৪ দিন পর তৃতীয়বারের মতো এই গণনা কার্যক্রম সম্পন্ন হলো।

Related Articles

Back to top button