এক মাস পর নিজের আইডি থেকেই এলো অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর

বলিউড অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। গত ১৫ জুলাই তাঁর মৃত্যু হলেও প্রায় এক মাস পর, রোববার (১৬ আগস্ট) পরিবারের পক্ষ থেকে তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিনেত্রী গত প্রায় এক বছর ধরে নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত একজন যোদ্ধার মতো লড়াই করেছেন। ১৫ জুলাই অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততা নিয়ে অনন্যার করা শেষ পোস্টটি শেয়ার করেই তাঁর পরিবার এই শোকবার্তা প্রকাশ করে। একই সঙ্গে পরিবারের এই কঠিন সময়ে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অনন্যা রাজের। পরবর্তী সময়ে তিনি ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। সম্ভাবনাময় এই অভিনেত্রীর অকালপ্রয়াণে বিনোদন অঙ্গন ও অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button