সময়মতো অফিস নিশ্চিতে নগর ভবনে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকছেন কি না, তা সরাসরি তদারকি করতে প্রধান কার্যালয় নগর ভবনে আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।


রোববার (১৬ আগস্ট) নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরজমিনে ঘুরে দেখে উপস্থিতির খোঁজখবর নেন প্রশাসক। পরিদর্শনকালে তিনি কর্মঘণ্টা কঠোরভাবে মেনে দায়িত্ব পালনের তাগিদ দেন।

আবদুস সালাম বলেন, ডিএসসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় কাঙ্ক্ষিত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

Related Articles

Back to top button