মিরপুরে পুলিশের ওপর হামলা: ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনকারীদের ছদ্মবেশে থাকা একদল বিশৃঙ্খলাকারী দায়িত্বরত পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে বেধড়ক মারধর করলে বেশ কয়েকজন পুলিশ সদস্য রক্তাক্ত ও গুরুতর আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় হামলায় জড়িতদের শনাক্ত করে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Related Articles

Back to top button