বিশ্বজুড়ে বায়ুদূষণ: শীর্ষে লাহোর, সহনীয় ঢাকার বাতাস


বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৬৮)। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জোহানেসবার্গ (১৫৩) এবং জাকার্তা (১৪৯)।
সোমবার (৬ জুলাই) সকালে আইকিউ এয়ারের লাইভ বায়ুমান সূচকে এই তথ্য উঠে আসে।
তালিকায় ৩০তম অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস আজ তুলনামূলক নির্মল, যার স্কোর ৬৮। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ স্কোর পর্যন্ত বাতাসকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।



