ডিএমপিতে বড় রদবদল: ক্রাইম অ্যান্ড অপারেশনসের নতুন দায়িত্ব নিলেন মোহাম্মদ ওসমান গনি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওসমান গনি।

রোববার (৫ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মোহাম্মদ ওসমান গনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব পালন করা অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলামকে সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। মূলত তার স্থলাভিষিক্ত হলেন ওসমান গনি।

Related Articles

Back to top button