ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের রোববার (১৬ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান ২৯তম এবং বায়ুর মান সূচকে এর স্কোর ৭০।

বিশ্বজুড়ে দূষিত বায়ুর শহরের তালিকায় উগান্ডার রাজধানী কাম্পালা ১৯১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে ১৮২ স্কোর নিয়ে দুবাই, ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে জাকার্তা, ১৬১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মানামা এবং ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে দোহা অবস্থান করছে।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয় ১০১ থেকে ১৫০, অস্বাস্থ্যকর ১৫১ থেকে ২০০, খুবই অস্বাস্থ্যকর ২০১ থেকে ৩০০ এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Related Articles

Back to top button