যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন, মো. আজিজুল শেখ ওরফে আইজুল (৪০) এবং মো. দিদার মিয়া (৩৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া মেইন রোডের রোমেল ভুইয়া টাওয়ারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button