ডেঙ্গু প্রতিরোধে উত্তরায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর উত্তরায় ফায়দাবাদ চালাবন এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন বিএনপি।
শনিবার বিকেলে ৩টার দিকে রাজধানীর উত্তরা দক্ষিনখান ফায়দাবাদ চালাবন এলাকায় থেকে ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম শুরু করা হয়।
এ প্রচারণামূলক কার্যকমে নেতৃত্ব দেন মোঃ মোতালিব হোসেন রতন আহবায়ক তিনি বলেন, ডেঙ্গু বর্তমানে মহামারি আকার ধারন করেছে। এর প্রকোপে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু থেকে জনগণকে রক্ষা করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা জননেতা তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু মহামারি প্রতিরোধে আগাম প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি।
তিনি আরো বলেন, ছাত্র-জনাতার তীব্র আন্দোলনে আমরা অন্তর্বর্তীকাল সরকার পেয়েছি। এ সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবায় অনতিবিলম্বে হাসপাতালে আরো বেড বাড়াতে হবে আহব্বান জানান। দক্ষিণখান থানা বিএনপি, দক্ষিনখান থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



