ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান নির্ণায়ক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান সূচক (একিউআই) ১৭৯ রেকর্ড করা হয়েছে, যা স্বাস্থ্যঝুঁকির মানদণ্ডে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

রোববার সকালে সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকায় ২৯১ স্কোর নিয়ে বিশ্বজুড়ে শীর্ষ দূষিত নগরী হিসেবে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা (২০৩) ও দিল্লি (১৯৭)। এ ছাড়া কঙ্গোর কিনশাসা ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ এবং যুক্তরাজ্য বার্মিংহাম ১৭৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ অতিক্রম করলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।

Related Articles

Back to top button