বাঁশখালীতে সড়কের ওপর বাস উল্টে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর উল্টে গিয়ে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১১-০৪৩১।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক সজোরে ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। সম্পূর্ণ সড়কের ওপর বাসটি পড়ে থাকায় উভয় পাশে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি দ্রুত সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

Related Articles

Back to top button