এক মাস না যেতেই ধসে পড়ল মানিকগঞ্জের সোয়া কোটি টাকার প্রকল্প

মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত পুকুরপাড়ের প্যালাসাইডিং কাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ধসে পড়েছে।

টানা তিনদিনের বৃষ্টিতে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রিজার্ভ ট্যাংক পুকুরের দক্ষিণ পাশের মাটিসহ প্যালাসাইডিংয়ের বড় অংশ ধসে যায় এবং অন্য অংশেও ফাটল দেখা দেয়।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে এমএ ইঞ্জিনিয়ারিং ও মোস্তাফিজুর রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের মান নিয়ে প্রশ্ন উঠলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন দাবি করেন, প্রকল্পের নকশাতেই ত্রুটি ছিল; স্থানীয় মাটির প্রকৃতি অনুযায়ী ২০ ফুট লম্বা পাইল দরকার হলেও ডিজাইনে ১০ ফুট ধরা হয়েছিল।

পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল বাতেন অতিবৃষ্টিকে কারণ হিসেবে উল্লেখ করে জানান, তদন্তে ত্রুটি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দা ও প্রকৌশল সংশ্লিষ্টরা কেবল বৃষ্টির অজুহাত না মেনে নিরপেক্ষ কারিগরি তদন্তের মাধ্যমে নকশা, নিম্নমানের কাজ ও তদারকির গাফিলতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button