ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রীদের পদত্যাগসহ নানা দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিভিন্ন গোষ্ঠী নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পেছনে যেই থাকুক, সামনে তারা আছেন এবং এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত পুলিশ সম্মাননা প্রদান কর্মসূচি বাতিল শেষে তিনি এসব মন্তব্য করেন।

শিক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষামন্ত্রীর বক্তব্য এইচএসসি পরীক্ষার দিন বৈরী আবহাওয়া এবং প্রশ্নপত্রের ভুলের কারণে কিছু সমস্যা তৈরি হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত অডিও ছড়িয়ে পড়লে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তবে সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ইতোমধ্যেই সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত শিক্ষার্থীদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে এবং তারা এতে সন্তুষ্ট। কিন্তু আন্দোলনে এমন কিছু মানুষকে দেখা গেছে যারা প্রকৃতপক্ষে শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মতো অহেতুক আন্দোলন করে অরাজকতা তৈরির প্রবণতা এখনও পুরোপুরি বন্ধ হয়নি, তবে শিক্ষার মান বজায় রাখতে সরকার শক্ত অবস্থান নেবে।

সাবেক আইজিপি বেনজীর ও অন্যান্যদের ফেরত আনা দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং ভারতে গ্রেফতার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শিগগিরই ইতিবাচক ফল আসবে বলে আশা করা যাচ্ছে।

জঙ্গি তৎপরতা ও কলেমাখচিত পতাকা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় কলেমাখচিত পতাকাসহ মিছিলের বিষয়ে তিনি মন্তব্য করেন, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হুজুগে কিছু লোক এগুলো করার চেষ্টা করছে। তবে দেশে কোনো জঙ্গিবাদী তৎপরতা বা উগ্রবাদী সংগঠনের সক্রিয় অস্তিত্ব নেই বলে তিনি উল্লেখ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের নথি ও ভুয়া মামলা চব্বিশের আন্দোলন চলাকালীন তৎকালীন সরকার বহু নথি, চিকিৎসা রেকর্ড ও লাশ গুম করেছিল উল্লেখ করে তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। এছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব ভুয়া হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেগুলোর বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং নির্দোষদের বাদ দেওয়া হবে।

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে। কর্মকর্তাদের অস্ত্র সরবরাহ এবং ডগ স্কোয়াড চালুর পরিকল্পনা চলছে, যার বাস্তবায়ন কিছুটা সময়সাপেক্ষ।

Related Articles

Back to top button