ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় কঠোর অবস্থান নিয়ে সতর্ক করে বলেছেন যে, ইরানকে সম্পূর্ণ পারমাণবিক সক্ষমতামুক্ত করতে প্রয়োজনে দেশটির বাকি অংশ ধ্বংস করতে হতে পারে। পরবর্তীতে তাঁর প্রশাসন কী পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে সবাইকে ‘খুব শিগগিরই’ অবহিত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, বর্তমানে আমরা ভেবে দেখছি সংঘর্ষের এই পরিধিকে আমরা আরও সামনে নিয়ে গিয়ে স্থায়ীভাবে শেষ করে দেব কি না, যাতে করে এই ঝুঁকি আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি আরও যোগ করে বলেন, “যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন”।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সামলে দেশটির আবার আগের অবস্থানে ফিরতে অন্তত ২৫ বছর লেগে যাবে।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর খবরের প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ওয়াশিংটনের অনুমোদন বা অংশগ্রহণ ছাড়া ইরান কিছুই করতে পারছে না এবং তারা কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

Related Articles

Back to top button