ভিডিও তৈরির জন্য ওপেন এআইয়ের আলোচিত

তথ্য প্রযুক্তি ডেস্ক :ভিডিও তৈরির জন্য ওপেন এআইয়ের আলোচিত প্রোগ্রাম ‘সোরা’র সঙ্গে পাল্লা দিয়ে টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স নতুন ভিডিও মডেল আনার ঘোষণা দিয়েছে। আগামী মাস থেকে দুটি নতুন ভিডিও-জেনারেশন এআই মডেল ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, ওপেন এআইয়ের সোরার সঙ্গে পাল্লা দিতে এই মডেলে নতুন কিছু চমক রাখবে বাইটড্যান্স। নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড নামের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আগামী মাস থেকে ভিডিও নির্মাণের জন্য ব্যবহার করা যাবে।
কয়েক মাস ধরেই বাইটড্যান্সের নতুন ভিডিও-জেনারেশন মডেলের আলাপ শোনা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের উপস্থিতি বাড়াতে বেশ জোরালোভাবে নামছে প্রতিষ্ঠানটিতে। বাইটড্যান্সের ক্লাউড ইউনিটের প্রেসিডেন্ট তান দাই বলেন, নতুন ডুওবাও-পিক্সেলড্যান্স ও ডুওবাও-সিউইড মডেল ডুওবাও এআই মডেলের অংশ। বাইটড্যান্স গত বছর ডুওবাও চ্যাটবট চালু করে।
ডুওবাও-পিক্সেলড্যান্স মডেল জটিল ও গতিশীল ভিডিও তৈরিতে সক্ষম। খুব সহজেই ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে এটি। অন্যদিকে ডুওবাও-সিউইড মডেল ৩০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ তৈরি করতে পারে। ডুওবাও এআই মডেল কয়েক বছর ধরে ডুওইন ও জিয়ানইংয়ের বিভিন্ন ভিডিও থেকে প্রশিক্ষণ লাভ করেছে। টিকটকের চীনা সংস্করণ নাম ডুওইন ও ভিডিও সম্পাদনার প্রোগ্রাম ক্যাপকাটের চীনা সংস্করণ জিয়ানইং। ডুওবাও এআই মডেলের অংশ হিসেবে একটি মিউজিক জেনারেটর ও অনুবাদক টুল চালু করেছে।
নতুন এআই মডেলের মাধ্যমে তৈরি কিছু ভিডিও প্রকাশ করেছে বাইটড্যান্স। তান দাই বলেন, নতুন ভিডিও মডেল বিষয় ও সৃজনশীলতার পরিপ্রেক্ষিতে বাস্তব ও স্থায়ী ভিডিও অভিজ্ঞতা তৈরি করতে পারে। ভিডিওতে এক শট থেকে অন্য শট যেতে খুব সাবলীলতা দেখা যায় এই মডেলে। অন্যান্য ভিডিও মডেলের জন্য এ বিষয়টি এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ওপেন এআই এ বছরের।



