ব্যাংক থেকে ঋণ না দিয়ে ম্যানেজারের মহাজনি ব্যবসা, ভূক্তভুগির থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) খিলক্ষেত শাখার ম্যানেজারের বিরুদ্ধে ঋণ না দিয়ে ম্যানেজারের মহাজনি ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় জিডি করেছেন এক ভূক্তভুগি। যাহার নম্বর-২১৭০, তারিখ-২২/০৩/২০২৫। ভূক্তভুগির নাম মোঃ মতিউর রহমান (৪৩)। তিনি উত্তরার ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।
ভূক্তভুগি মতিউর রহমান রাজধানী সুপ্রভাতকে জানান, আমার ব্যবসায়ীক প্রয়োজনে টাকা অনেক প্রয়োজন হওয়ায় আমি ব্যাংক লোন নেওয়ার সিদ্ধান্ত নেই। আমি কয়েকটি ব্যাংকে যোগাযোগ করেও লোন পাচ্ছিলাম না। সর্বশেষ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) খিলক্ষেত শাখার ম্যানেজার মোঃ আশিকুর রহমানের কাছে গেলে তিনি আমার সিআইবি রিপোর্ট খারাপ আছে, পরে তিনি আমাকে ১০% সুদে তার কাছথেকে টাকা নেওয়া প্রস্তাব দেন। আমার জরুরী টাকার প্রয়োজনে হওয়ায় আমিও তার প্রস্তাবে রাজি হই। আমি তার কাছ থেকে ১৮ লক্ষ টাকা নেই এবং এখন পর্যন্ত তাকে ২৫ লক্ষ টাকা প্রদান করি। এখন তিনি আমার কাছে আবারও ১৮ লক্ষ টাকা দাবি করছে এবং আমাকে ভয়-ভিতি প্রদর্শন করছে। আমার দেওয়া চেক গুলো আমাকে ফেরত দিচ্ছে না।
এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক ম্যানেজার আশিকুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে বক্তব্য দিতে রাজি নয়। আপনারা সকল প্রমান নিয়ে আসেন বসে কথা বলি। ব্যাংক ম্যানেজার হয়ে কীভাবে আপনি মহাজনি ব্যাবসা করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তো আমার ব্যাংকের গ্রাহক না। তিনি আমার পূর্ব পরিচিত।
বিস্তারিত আসছে প্রিন্টে……………



