সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় ২নারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

বিজয় পল, ঢাকা: রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি করার সময় দুইজন নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৫ অক্টবর) রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে চাঁদাবাজি করা সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিনথিয়া কবির (২৫), খান মোহাম্মদ ওয়ালিদ (২৭), কাজী জুবায়েল (২২), রাইয়ান কবির অয়ন (২১), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মোঃ নিহাদ (২৪), শিহাব।
পুলিশ জানায়, একদল দুষ্কৃতিকারী ছাত্র সমন্বয়কের পরিচয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে অবস্থিত বেইজিং হোটেলে প্রবেশ করে। পুলিশের অনুমতি ছাড়াই তারা অবৈধভাবে হোটেলে তল্লাশি চালায়। এসময় তারা হোটেলে অনৈতিক কাজ হয় বলে পাঁচ লক্ষ টাকা দিবি করেন। তারা হোটেলের রিসিভশনের ক্যাশ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদাবাজি করে।
পুলিশ আরো জানায়, যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজন চাঁদাবাজ পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় দুষ্কৃতিকারীদের হাতেনাতে ধরে ফেলে যৌথ বাহিনী। তাদের কাছথেকে নগদ চাঁদাবাজির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা পলাতক আসামিদের কাছে রয়েছে বলে জানাযায়।
আসামীদের উত্তরা পশ্চিম থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবিজির একটি মামলা হয়েছে যার মামলা নম্বর ৪৪। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলিতক আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে যৌথ বাহিনী।



