চট্টগ্রামে বৃষ্টির আভাস, তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বাংলাদেশ আবহওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আগামী কয়েক দিনের পূর্বাভাসে জানান যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টির পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। তবে আগামী পাঁচ দিনের শেষভাগে এসে বৃষ্টিপাতের এই প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

Related Articles

Back to top button