দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর দিল্লিতে বিমসটেক সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রস্তুতিমূলক বৈঠক শুরু হচ্ছে এবং ১৩ অক্টোবর প্রথমবারের মতো সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মূল বৈঠকে বসবেন। তবে এই উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকছেন না।

এর আগে গত সেপ্টেম্বরে ভারতের আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনেও যাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫ সালের এপ্রিলে বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

Related Articles

Back to top button