প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।

গত শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শহীদ জেহাদের স্মৃতি স্মরণে এবং তাঁর পরিবারের খোঁজখবর নিতে আয়োজিত এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি)।

Related Articles

Back to top button