ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

ব্যাংকিং, বিমা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং সিগারেট ও মোবাইল ফোন প্রস্তুতকারকসহ ১১টি সুনির্দিষ্ট খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূসক নীতি বিভাগের সদস্য আজিজুর রহমানের সই করা এক আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা ১১টি খাত হলো:

  • সিগারেট

  • মোবাইল ফোন

  • বিমা

  • ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা

  • মোবাইল ব্যাংকিং (এমএফএস)

  • এমএস পণ্য

  • ওষুধ

  • পানীয়

  • সিমেন্ট

  • টাইলস

  • রং ও বার্নিশ

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এনবিআরের ‘ই-ভ্যাট পোর্টাল’-এর মাধ্যমে এই রিটার্ন জমা দিতে হবে। আদেশে উল্লেখ করা হয়, এসব নিবন্ধিত প্রতিষ্ঠান এই নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি অন্য কোনো ব্যবসায় জড়িত থাকলেও তাদের অনলাইন রিটার্ন নিয়ম মেনেই দাখিল করতে হবে। এ নির্দেশনার মাধ্যমে পূর্বে জারি করা অনলাইন দাখিল সংক্রান্ত আদেশগুলো বাতিল করা হয়েছে। তবে এনবিআর চাইলে যেকোনো সময় এই তালিকায় নতুন খাত যুক্ত বা বাদ দিতে পারবে।

Related Articles

Back to top button