ঘরে বসেই বানিয়ে নিন সুস্বাদু কফি ব্রাউনি

কফি কেবল জনপ্রিয় কোনো পানীয় নয়, এটি দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা নানা পদের ডেজার্টও। তেমনই একটি পদ হলো ‘কফি ব্রাউনি’। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এবং কম সময়ে এটি তৈরি করে নেওয়া যায়।

প্রয়োজনীয় উপকরণ:

  • কফি: দেড় টেবিল চামচ

  • ময়দা: ১ কাপ

  • চিনি: ১ কাপ

  • কোকো পাউডার: ২ টেবিল চামচ

  • গলানো বাটার: আধা কাপ

  • ডিম: ২টি

  • লবণ: সামান্য

প্রস্তুত প্রণালী: ১. প্রথমে একটি বড় পাত্রে (বোলে) চিনি, ডিম ও গলানো বাটার একসঙ্গে ভালো করে বিট করে নিন।

২. মিশ্রণটি মসৃণ হয়ে এলে এতে ময়দা, কফি, কোকো পাউডার ও সামান্য লবণ দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে বেটার তৈরি করুন।

৩. এবার ব্রাউনি বা কেক তৈরির একটি পাত্রে (মোল্ড) বেকিং পেপার বিছিয়ে সামান্য তেল মেখে নিন।

৪. ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রি-হিট করে নিন।

৫. তৈরি করা বেটারটি মোল্ডে ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় আধা ঘণ্টা (৩০ মিনিট) বেক করুন।

বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দিন। এরপর আপনার পছন্দমতো কেটে ও সাজিয়ে পরিবেশন করুন একদম সফট ও সুস্বাদু কফি ব্রাউনি!

Related Articles

Back to top button